স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. লিমন খান (২৬)। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার আকস্মিক প্রতিবন্ধকতায় তিনি রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে তার মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক চালক ও ভ্যানটি শনাক্ত করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments