ডেস্ক রিপোর্ট: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের এক রেস্টুরেন্টে
বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। খবর বাসস
আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া আরো বলেছে, বুধবার সন্ধ্যায় বারবিকিউ রেস্টুরেন্টটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণ ঘটে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর বলে সংস্থাটি জানিয়েছে।
নিংজিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়ানের কেন্দ্রস্থলে ফুওয়াং বারবিকিউ রেস্টুরেন্টে বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।
তিন দিনের ড্রাগন বোট ফেস্টিভাল হলিডে’র প্রাক্কালে বিস্ফোরণটি ঘটল।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments