ডেস্ক রিপোর্ট: আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী ২০ জুলাই ফের মহাকাশে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পিটিশনের আয়োজন করে চেঞ্জডট অর্গের ব্যবহারী হোসে অরিতিজ। পিটিশনের টাইটেল ছিল ‘জেফ বেজোসকে পৃথিবীতে ফিরতে দিয়েন না।’ এই পিটিশনের পক্ষে স্বাক্ষর করেছেন সাত হাজার লোক।
রকেট কোম্পানি ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস গত ৭ জুন ঘোষণা দেন তিনি, তার ভাই ও অন্য তিনজন সফরসঙ্গীসহ ভূপৃষ্ঠ থেকে ৬২ মাইল উপরে উঠবেন।
বেজোস ২৭ বছর আমাজানের সিইও পদে রয়েছেন। পদ ছাড়ার ১৫ দিন পর তিনি নিউ শেপার্ড নামের ওই নভোযানে মহাকাশ ভ্রমণ করবেন। উড্ডয়নের সে দিন ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে।
গত ১০ জুন বেজোসের ওই পিটিশনে চেঞ্জডট অর্গের ব্যবহারী হোসে অরিতিজ লিখেছেন, ‘এই পিটিশনে স্বাক্ষর করুন। এটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার। মানুষের ভাগ্য আজ আপনাদের হাতে।’ এটি লেখার পরই পিটিশনে ছয় হাজার ৮৩২ জন স্বাক্ষর করেন।
ভ্রমণের সংক্রান্ত পিটিশনে একজন লিখেছেন, জেফ বেজোস একজন সুপার পাওয়ারফুল লোক। তিনি একটি অনলাইন মার্কেটের দায়িত্ব নিয়ে ছদ্মবেশে আছেন। আরেকজন মন্তব্য করেছেন, বিশ্বজুড়ে বেজোস আধিপত্য করে যাচ্ছেন, আসলে তিনি একজন দুষ্ট লোক।
বেজোসকে উদ্দেশ্য করে অন্য আরেকজন লিখেছেন, ফিরে আসবেন না। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককেও নিয়ে যান।
বেজোস ও তার ভাইয়ের সফরকে ঘিরে রহস্য বাড়িয়েছেন নাম প্রকাশ না হওয়া এক ব্যক্তি। তিনি নিলামে দুই কোটি ৮০ লাখ নিউ শেপার্ডের খালি আসনের টিকিট কিনে নিয়েছেন। এরপরই ১৪০টি দেশের মানুষ নিউ শেপার্ডের ওপর আগ্রহী হয়ে ঘটে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments