উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ ডিসেম্বর) দুপুর ১২ টায় উজিরপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় মাওলানা নেছার উদ্দিন বলেন, “উজিরপুর-বানারীপাড়ার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। সামনে নির্বাচন-এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করি। "তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পন। দায়িত্বশীঁল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারাই জনমানুষের সঠিক চিত্র ফুটিয়ে তুলবেন। আমরা সবসময় সংবাদ মাধ্যমের সহযোগিতাকে গুরুত্ব দেই।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। নেছার উদ্দিন আহমেদ প্রতিটি প্রশ্নের ধৈর্যশীল ভাবে তার মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন— উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা শাহ আলম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা আব্দুল হক, সমন্বয়কারী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, সহ-সমন্বয়কারী মাওলানা রাকিবুল ইসলাম, মুফতি আঃ আযীয, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ও গণসংযোগ সমন্বয়কারী ডি.এম. আল আমিন, প্রচার সমন্বয়কারী সিদ্দিকুর রহমান সজল এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments