সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে এমন অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। লটারিতে নির্বাচিত হয়েও শতাধিক দুঃস্থ নারী চার মাস ধরে সরকারি চাল পাননি। অথচ সরকারি কাগজে তাদের নামেই চাল উত্তোলনের রেকর্ড রয়েছে।
ভুক্তভোগী নারীরা জানান, চাল বিতরণের দিন তাদের ডাকা হয়নি। অনেকেই জানতেন না যে, তারা ভিজিডি কার্ডে নির্বাচিত হয়েছেন। পরে জানতে পারেন, তাদের নামে চার মাসে প্রায় ১২০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে এক ছটাকও তারা পাননি। অভিযোগ রয়েছে, এসব চাল ইউনিয়ন পরিষদের একটি চক্র আত্মসাৎ করে বাজারে বিক্রি করেছে।
সরিষাবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও মহাদান ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সালাহ উদ্দিন বলেন,
“বিতরণের দিন যারা উপস্থিত ছিলেন না, তাদের চাল ইউনিয়ন পরিষদের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।”
তবে কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম দাবি করেন, “উপকারভোগীরা না এলে চাল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই চাল সংরক্ষণ করা হয়েছে। কেউ বঞ্চিত হয়ে থাকলে পরে সমন্বয় করা হবে।”
এদিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর আলম বলেন,“বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভিজিডি কর্মসূচির সভাপতি ও মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাসলিমুজ্জামান অভিযোগ আংশিক স্বীকার করে বলেন,“যেসব দুঃস্থ নারী বঞ্চিত হয়েছেন, তাদের বকেয়া চাল একসঙ্গে পরবর্তী বিতরণে দেওয়া হবে। ভবিষ্যতে বিতরণের সময় কেউ চাল না পেলে সঙ্গে সঙ্গে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।”
তবে স্থানীয়দের প্রশ্ন, দুঃস্থ নারীদের নামে বরাদ্দ চাল উত্তোলনের পর তা কোথায় গেল? কারা লাভবান হলো? প্রশাসনিক তদন্ত ছাড়া এসব প্রশ্নের উত্তর মিলবে না বলেই মনে করছেন সচেতন মহল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments