আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান প্রণালিটি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের শর্ত দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের ১০ দফা প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো এই সীমাবদ্ধতা। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানের নির্ধারিত নিয়ম মেনে অনুমতি নিতে হবে।
পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থল এই প্রণালির একপাশে ইরান এবং অন্যপাশে ওমান অবস্থিত। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই নৌপথ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সরবরাহ হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত এই পথে। তবে সংঘাত শুরুর পর ইরান প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হয় এবং বাজারে অস্থিরতা দেখা দেয়।
শুধু জ্বালানি নয়, সার, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যেও এই নৌপথের গুরুত্ব অপরিসীম। ফলে চলাচলে বিধিনিষেধ আরোপের প্রভাব বিশ্ববাজারের নানা খাতে পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকদের মত।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে ইসলামাবাদ-এ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে উভয় পক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর তদারকি করবে ইরানের সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সংস্থাটি জাহাজ চলাচলের অনুমোদন, গতি ও রুট নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখবে।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, এখন থেকে হরমুজ প্রণালিতে যেকোনো বিদেশি জাহাজের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে এবং পূর্বের স্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত ফেরার সম্ভাবনা নেই।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহ চেইন এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments