সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার(২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজন কুমার চন্দর সঞ্চালয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
প্রশ্ন উত্তর পর্বে এক সাংবাদিক প্রশ্ন করেন,আওয়ামীলীগ ডামি প্রার্থীর কথা বলছে আবার স্বতন্ত্রপ্রার্থী হয়ে কেউ নির্বাচন করলে দলের কোন আপত্তি থাকবে না এমনটাও বলেছে। এখনে ডামিপ্রার্থী ও স্বতন্ত্রপ্রার্থীর মধ্যে পার্থক্য কি?
এর জবাবে মির্জা আজম বলেন,২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ টি আসনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিল। এটা দ্বাদশ নির্বাচনে যেন না হয় সেজন্য যেখানে একক প্রার্থী থাকবে সেখানে সেই প্রার্থী আরেক প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে তারপর সেখানে নির্বাচন করবে এটাই ডামি প্রার্থী। এব্যাপারে দল থেকে নির্দেশনা দেয়া আছে। কিন্তু যেখানে বিভিন্ন দলের প্রার্থী আছে সেখানে ডামিপ্রার্থীর প্রয়োজন নাই। যারা দলের মনোনয়ন বা নির্দেশনার বাহিরে গিয়ে নির্বাচন করবে তারাই দলের বিদ্রোহী বা স্বতন্ত্রপ্রার্থী। বিদ্রোহী বা স্বতন্ত্রপ্রার্থীর ক্ষেত্রে আমাদের দলের কঠোর হুঁশিয়ারি দেওয়া আছে বলে জানান কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments