সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে নবীন বরণ,কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার(১৩নভেম্বর) দুপুরে জাতীয় সংগীত ও পতাকা উত্তলোনের মধ্যে দিয়ে কলেজ মাঠ প্রঙ্গনে নবীন বরণ অনষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন রানাগাছা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল জলিল। নবীন বরণ ও কৃতিশিক্ষর্থী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের বর্তমান অধ্যক্ষ দেলোয়ার হোসেন,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি মারুফা আক্তার পপি।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিস বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মিঠুন মোস্তাফিজ, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. হাসান কামাল, এফবিসিসিআই পরিচালক রেজাউল করিম রেজনু(সিআইপি), বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,সহ-সভাপতি ও কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদারসহ প্রমূখ।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের নতুন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা,সুন্দর ভবিষ্যৎ ও পড়ালেখায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বক্তরা বলেন,তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এদেশের হাল ধরার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে,সকলেই তাদের মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মারুফা আক্তার পপি বক্তব্য শুরুর পূর্বে নবীনদের মঞ্চে ডেকে নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য বলেন। নবীন শিক্ষার্থীরাও উৎফুল্ল হয়ে তাদের মনের কথা ব্যক্ত করেন। নবীনদের অনুভুতি জানা শেষে তিনি তার প্রতিক্রীয়া ব্যক্ত করেন।
নবীন বরণ,কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও বক্তব্য শেষে সংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির সমন্নয়ক ছিলেন উপাধ্যক্ষ মো. শাহিদুজ্জামান।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments