কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: প্রথমবারের মতো পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে শুঁটকির সুপণ্য মেলা। শুক্রবার দুপুুরে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন। নিরাপদ বিষমুক্ত শুঁটকি ভোক্তার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাতিত্ব করেন সংগ্রাম’র সিনিয়র পরিচালক মো.ইউসুফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, স্থানীয় প্রসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, ট্যুর অপারেটর এসোসিয়েশন সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা শুঁটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.সোহেল মাহমুদ প্রমুখ। এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, শুঁটকি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিষমুক্ত শুঁটকি আগত পর্যটকদের ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments