কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমপি বলেছেন, দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা। দূর্নীতিবাজ, দূর্নীতিবাজই। তাদেরকে ঘৃনা করতে হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে তাদের নিজস্ব কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বান্নিধ্য পাইনি। কিন্তু আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছি। আসুন, বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সম্পদ, বাঙ্গালী জাতীর অশির্বাদ, বাঙ্গালী জাতীর অহংকার শেখ হাসিনাকে আমরা বাঁচিয়ে রাখি। আমাদের স্বার্থে ও দেশের স্বার্থে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি।
এমপি মহিব বলেন, প্রায় ৫ বছর ক্ষমতায় আছি, কোন ব্যাবসায়ীর উপর আমার দলের কোন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে সুযোগ দেইনি। সালিশ বানিজ্য বন্ধ করতে পেরেছি। আমার কোন নেতাকর্মী দোকানে বাকি আনতে যায়নি।
আনুষ্ঠানের সভাপত্বি করেন কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সস্পাদক অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল।
এ সময় কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments