স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালত বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এই মামলায় হস্তক্ষেপ করা হবে না।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ।
শুনানি শেষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, চেম্বার জজ বলেছেন- যেহেতু হাইকোর্ট এখনো পূর্ণাঙ্গ রায় দেননি এবং আমরা পাইনি, সুতরাং এ ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়করের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত আগামী তিন অর্থবছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে বলে উল্লেখ করেন। জানা যায়, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ করবর্ষের বিপরীতে আয়কর বাবদ প্রায় ৬৬৬ কোটি টাকা পুনর্নির্ধারণ করে দাবি করে এনবিআর।
উল্লেখ্য, এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট।
স্টাফ রিপোর্টার: ৭১ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেফতার দেখানো হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খ ...
সব মন্তব্য
No Comments