কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ মন জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার দুপুর পর্যন্ত কুয়াকাটা নৌ পুলিশের সদস্যরা রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করে। তবে এ সময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি তারা।পরে বুধবার বিকেল ৩ দিকে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, নদীতে টহলরত অবস্থায় জাল ও মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের ঝাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ও ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
সব মন্তব্য
No Comments