মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজধানী ঢাকার পর এবার রাজশাহীতে বসবে হলিডে মার্কেট। প্রাথমিকভাবে আগামী ৯ অথবা ১১ মার্চ এ মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান জানান,গত মাসে পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সেই মেলায় আমি উদ্যোক্তাদের জন্য কিছু করতে অনুরোধ জানাই। সিটি করপোরেশনের মেয়র তাদের ভবনের একটি ফ্লোর বরাদ্দ দেওয়ার কথা জানান। কিন্তু ফ্লোর বরাদ্দ না হওয়া পর্যন্ত উদ্যোক্তারা ঝরে যাবে। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।
মাসুদুর রহমান বলেন,হলিডে মার্কেটটি শুরুতে সিঅ্যান্ডবি মোড় এলাকায় বসবে। এটি রমজানের আগেই হবে। তবে রমজানের পর আমার প্রতিটি ওয়ার্ডে এটি ছড়িয়ে দিবো।
চেম্বার সভাপতি আরও বলেন,মার্কেটটিতে বুকিং ফি হিসেবে আড়াই হাজার টাকা ধরা হয়েছে। প্রতিটি উদ্যোক্তাকে ছাতা, টেবিল, দুটি চেয়ার ও নামের ব্যানার সরবরাহ করা হবে। এখানে মূলত উদ্যোক্তা আসবে। এখানে ৬০টি দোকান থাকবে। এরমধ্যে ৪৫টি দোকান বুকিং হয়ে গেছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments