কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: আকাশে মেঘচ্ছন্ন, সমদ্রের ছোট ছোট ঢেউ শব্দ করে গড়িয়ে পড়েছে সৈকতে। একই সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও থেমে নেই আগত পর্যটকরা। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন তারা। সরকারি ছুটির দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। কেউ ঘুরছেন ঘোড়া কিংবা ওয়াটার বাইকে। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রকৃতি। আগতদের ভীড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বড়েছে বেচা বিক্রি। তবে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
স্থানীয়রা জানান, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের দু’পাশে আগত পর্যটকদের পদচারনায় এখন মুখরিত হয়ে উঠে। এছাড়া ট্যুরিস্ট স্পট লেম্বুর চর, শুটকী পল্লী, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁত পল্লী, তিন নদীর মোহনা ও লাল কাকড়ার চড়েও রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পর্যটক শানজিদা আক্তার তুলি জানান, এর আগে বেশ কয়েকটি ফেরি পার হয়ে কুয়াকাটায় আসতে হতো। তখন অনেক বিরম্বনার শিকার হতে হয়েছে। এখন ঢাকা থেকে মাত্র ৬ ঘন্টায় কুয়াকাটা আসতে পারছেন তারা। এখানে এসে রুম পেতে অনেক কষ্ট হয়েছে।
পর্যটক ইয়াসিন জানান, বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। আমাদের যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রের ঢেউ ও মুহুর মুহুর গর্জন ভালোই লাগছে।
হোটেলে কানসাই স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, তার হোটেলে সব রুম বুক হয়ে গেছে।
ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারন সম্পাদক হোসাই আমির বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা সংঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া তিন দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উৎসবের আমেজ বিরাজ করেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা মুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দর্শনীয় স্পটগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments