ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮)।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন বলেন, দগ্ধদের মধ্যে মামুনের শরীরের ১০০ শতাংশ, পারভেজের শরীরের ১০০ শতাংশ এবং জীবনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী মো. রিয়াজ জানান, আমরা সবাই অনন্ত গার্মেন্টসে চাকরি করি। আমার বাসা আর তাদের বাসা পাশাপাশি। আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments