ডেস্ক রিপোর্ট: সিলেটসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৫। শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছেন, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেট শহর থেকে ২৩.৮ কিলোমটার দক্ষিণ-পূর্বে গোপালগঞ্জ।রাজধানী ঢাকা হতে দূরত্ব উত্ত্র-পূর্ব দিকে ২০২ মিঃ।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেট শহর থেকে ২৩.৮ কিলোমটার দক্ষিণ-পূর্বে, মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে, ভারতের আসামের করিমগঞ্জ থেকে ৩৪.৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
জানা যায়, গত পাঁচ বছরে বাংলাদেশে ৫৪-৫৫টি ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্পের রেকর্ড রয়েছে। সর্বশেষ গত ৫ মে ভোর ছয়টার দিকে ৪.৩ মাত্রার ভূকিম্প কেঁপে ওঠে ঢাকা। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments