স্টাফ রিপোটার: ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ঠ জায়নবাদী ইসরাইলি হামলা ও ওই এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন আজ ২৭ অক্টোবর ২০২৩ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বি খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ম. ইব্রাহীম।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাসহ জনগণের উপরে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে প্যালেস্টাইন গর্জে উঠেছে। এটা তাদের ন্যায্য সংগত সংগ্রাম। গত ৫০ বছরে গাজায় লক্ষাধিক ফিলিস্তিনীদের ওই অঞ্চলে জমির একটি ছোট এলাকায় এমন করে বন্দি করে রাখা হয়েছে, যাকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার হিসেবে বর্ণনা করা যায়। আর এখন ইসরাইলি বাহিনী এমন করে গণহত্যা সংগঠিত করছে যে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলছে, ‘গাজা এলাকা অবরুদ্ধ থাকবে, বিদ্যুৎ থাকবে না, খাবার থাকবে না, জ্বালানি থাকবে না, সবকিছু বন্ধ’। এ কথার মধ্য দিয়ে ইসরাইলিদের নৃশংসতা আবারো ফুটে উঠলো। ‘মার্কিন মদদের ফলে মানবতার ফেরিওয়ালারা সামাজ্র্যবাদের যে আগ্রাসন চালাচ্ছে সেখানে মানবতা ভুলুণ্ঠিত, তখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিশ্চুপ।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, ইসরাইলে হামলায় সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের মৃত্যুর হার দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। মানবতার ফেরিওয়ালারা আজ নিশ্চুপ। ইসরাইলি বর্বরতাকে সমর্থন করার মধ্য দিয়ে এরা গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে। এরা সারা বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনছে। নতুন করে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে সারাবিশ্বের মানবতাবাদী গণতান্ত্রিক, প্রগতিশীল জনগণকে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ, ইসরাইলে মার্কিন সমরাস্ত্র প্রদান, নৌবহর প্রেরণসহ সব সহায়তা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহŸান জানান।
সমাবেশে প্যালেস্টাইনে ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা না জানানোয় ও মুক্তিকামী প্যালেস্টাইনদের প্রতি সমর্থন না দেওয়ায় সরকারের সমালোচনা করে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। অথচ সরকার ফ্যাসিস্ট ইসরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছে না।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভ‚খÐ ফিরিয়ে দেওয়া ছাড়া এই সংকটের সমাধান নেই।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments