মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহীতেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে প্রথম প্রহরেই রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। প্রথম প্রহর মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে রাজশাহী নগরীর সকল শহীদ মিনারে রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান। একই সাথে এক মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দিবসের প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ। রাত ১২টা এক মিনিটে নগর আওয়ামী লীগের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে ১২ টা এক মিনিটে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে রাজশাহী কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাসদ রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি,সহ সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা,২৫ নং ওয়ার্ডের সভাপতি মোবারক হোসেন খোকন,সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পি,বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল,
সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ,ছাএনেতা সোহেল, সাজনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে,১২টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ভুবন মোহনপার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানানো হয়। এসময় বিএনপির নেতৃবৃন্দ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু,নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্থফা মামুনসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রাজশাহী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকসহ শিক্ষক ও কর্মচারিরা
।এরপর এক এক করে এই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,শিক্ষ প্রতিষ্ঠান,সরকারী বেসরকারী অফিস সমুহে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনভর এসব কর্মসূচি পালন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments