সিলেট অফিস: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বিজিবি।জব্দকৃত রেনু পোনাগুলো পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
আজ (১২ মে) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ০৭.০০ টার দিকে সন্দেহভাজন ০২টি হাইস মাইক্রোবাস ও ০১টি ট্রাক মহাসড়ক দিয়ে অতিক্রমকালে বিজিবি টহলদল সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে গাড়িগুলোর অভ্যন্তরে ককসিটের কার্টনের মধ্যে অত্যন্ত অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করে, যা অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত রেনু পোনাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হয়।
পরবর্তীতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments