লুতুব আলি, কলকাতা
সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ফার্ম প্রাঃ লিঃ"-এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং "লায়ন্স ক্লাব অফ বর্ধমান"-এর বিশেষ সহযোগিতায় রবিবার এক বর্ণাঢ্য সামাজিক ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীচৈতন্য মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন এবং সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে ভাতাড় ব্লকের কৃতী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দিয়ে আগামী দিনে আরও সাফল্যের জন্য শুভেচ্ছা জানান অতিথিরা। পাশাপাশি অতিথিদের বক্তব্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
এদিনের অন্যতম আকর্ষণ ছিল দুঃস্থ ও অসহায় চক্ষুরোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ। বহু রোগীকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় স্বাস্থ্যপরিষেবা প্রদান, যাতায়াতের ব্যবস্থা এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আয়োজক সংস্থাগুলি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের ভাতাড় শাখার অধ্যক্ষ স্বামী নবব্রতানন্দজি মহারাজ, বিশিষ্ট উদ্যোগপতি সেখ আব্দুল হাকিম, পশ্চিমবঙ্গ এম.আর. ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, বিশিষ্ট শিল্পপতি ও কবি সেখ আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত, কলকাতা হাইকোর্টের আইনজীবী চিন্ময় ভট্টাচার্য, লাইফস্টাইল ওয়েলনেস সেন্টারের প্রিয়ম ঘোষ ও প্রিয়াঙ্কা ঘোষ, রামনগর সীড ফার্ম প্রাঃ লিঃ-এর সি.ও. তাপস কোনার, ভাতাড় ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সম্পাদক প্রদ্যোৎ পাল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরিজিৎ দত্তসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।
গ্রুপ এডমিন মধুসূদনবাবু বলেন, "কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়া আর দুঃস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া — এই দুটো কাজই সমাজ গড়ার মূল ভিত। শিক্ষা ও স্বাস্থ্য, এই দুই ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আজকের এই উদ্যোগ তারই ছোট্ট প্রয়াস। আগামী দিনে আরও বড় পরিসরে আমরা মানুষের পাশে থাকতে চাই।"
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং অংশগ্রহণকারীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments