খুলনা অফিস: খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত হেঁটে এসে অতর্কিতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহারের আলামতও পাওয়া গেছে।
পুলিশ জানায়, নিহত রাজনের নামে ছয়টি মামলা এবং হাসিবের নামে একাধিক মামলা রয়েছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে শিশু ধর্ষণ মামলার আসামি বলে গুঞ্জন ছড়ালেও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যে মামলার ধরন উল্লেখ করা হয়নি। নিহতরা কোন মামলায় হাজিরা দিতে এসেছিলেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দিনদুপুরে আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলির ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর আরও বিস্তারিত জানা যাবে।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-ন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মির ...
সব মন্তব্য
No Comments