আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এবার আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে ইরান। এর আগে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর নতুন এই হুমকি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালি আফ্রিকা ও আরব উপদ্বীপের মাঝামাঝি একটি কৌশলগত রুট, যার মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। এই পথ বাধাগ্রস্ত হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে তেলবাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের এই অবস্থানকে কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো সামরিক পদক্ষেপ ঘোষণা করা হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments