জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল হাসান জাহিন, সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা সরকার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে আব্দুর রহমান।
আজ (৩১ মার্চ) বৃহস্পতিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত কাউন্সিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, ফাতেমা মেঘলা, সহকারি সাধারণ সম্পাদক তিশা সাহা, কোষাধ্যক্ষ শাহ সাকিব সোবহান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার প্রকাশনা আলফার মোহাম্মদ তাসনীম, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক অনিকেত রায়।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, কেএম মুত্তাকী, সাজিয়া নওরীন, ক্যাথরিন রত্না৷ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির দুটি পদ ফাঁকা রাখা হয়েছে।
কাউন্সিলে অধিবেশনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments