ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হাতে পাওয়ায় অনেক তরুণ শিক্ষার্থীর মুখে ফুটে ওঠে আনন্দ ও উৎসাহের মুহূর্ত।
আনন্দঘন এ আয়োজনের পেছনে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগ। ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য সুবিধাবঞ্চিত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। পড়াশোনার প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি তাদের মধ্যে আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছে এ প্রোগ্রামটি।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উপস্থিত ছিলেন শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যরা। শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। ছিল প্রাণবন্ত এক আলোচনা পর্বও। সেখানে উঠে আসে মেয়েদের শিক্ষার গুরুত্ব এবং সফল ভবিষ্যৎ গড়ে তুলতে নানা সুযোগ ও সম্ভাবনার কথা।
আলোচনা পর্বে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। সভায় অনলাইনভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়েও কথা হয়। একই সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে শিক্ষা সঞ্চয় ও শিক্ষা বীমার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ উদ্যোগ সম্পর্কে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম,এফসিএ, বলেন, “শিক্ষা তরুণদের বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দেয় এবং সেই স্বপ্নকে বা¯Íবে রূপ দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে। আগামী প্রজন্মকে তাদের স্বপ্ন অনুসরণ করতে এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে অনুপ্রাণিত করার এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।”
এই উদ্যোগ শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ নয়। ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় গার্ডিয়ান এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এখন পর্যন্ত দেশের ৭১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০টি স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আইডিয়াল স্কুল, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাই স্কুল, চাঁদপুরের হামানকর্দ্দি পলøী মঙ্গল উচ্চবিদ্যালয়, নোয়াখালীর আহামদিয়া আদর্শ হাই স্কুল, চট্টগ্রামের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুল এবং একই বিভাগের ফটিকছড়ি উপজেলার আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউট।
সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অঙ্গীকার থেকে শিক্ষা, আর্থিক সচেতনতা এবং তরুণ প্রজন্মের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ বা¯Íবায়নে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
সব মন্তব্য
No Comments