সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামী ১ অক্টোবর নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আসন্ন পৌর আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী ডালিম আহমেদ ডন।
ডালিম আহমেদ ডন এক সপ্তাহ আগে প্রায় তিন শতাধিক মটর সাইকেল শোডাউন দিয়ে প্রচারণা শুরু করেন। এর পর থেকে প্রতিদিনই সকাল সন্ধায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে দেখা করে দোয়া ও সমর্থনে গণসংযোগ করছেন তিনি। গুরুত্বপুর্ণ বাজারের ব্যবসায়ীরকদের সাথে করছেন সালাম ও কুশল বিনিময়। এছাড়া পৌর শহরের আনাচে কানাচে শোভা পাচ্ছে সভাপতি প্রার্থী ডালিম আহমেদ ডন এর দোয়া কামনা সম্বলিত টানানো পোষ্টার।
ডালিম আহমেদ ডন বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে দলের জন্য কাজ করে আসছি। পৌর আওয়ামীলীগে দায়িত্ব পেলে নিষ্ঠার সাথে কাজ করবো ইনশা আল্লাহ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments