ডেস্ক রিপোর্ট: রাজধানীর ‘ঝুঁকিপূর্ণ’ মার্কেটগুলোতে সতর্কবার্তা জানাতে মাঠে নামছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ৪৫০টি মার্কেট ও ভবনের তালিকা নিয়ে মাঠে কাজ করবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এই তালিকায় গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন, রাজধানী সুপার মার্কেট, কাওরানবাজারের কিচেন মার্কেট, লিলি প্লাজা, ধানমন্ডি হকার্স মার্কেটসহ প্রায় অর্ধশত মার্কেটের নাম রয়েছে। ভয়াবহ আগুনে বঙ্গবাজার পুড়ে ছাই হওয়ার পরদিন গতকাল বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ২০১৯ সালে বঙ্গবাজার মার্কেট ঝুঁকিপূর্ণ বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা সতর্ক হয়নি। বঙ্গবাজার ছাড়াও আরো পাঁচটি মার্কেটে ফায়ার সার্ভিসের সতর্কতামূলক বার্তা টানিয়ে দেওয়া হয়েছিল।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেটের গাউছিয়া মার্কেট সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই মার্কেটে প্রায় ৪ হাজার দোকান রয়েছে। গাউছিয়া মার্কেটের ভবনটি পুরোনো। মার্কেটে প্রবেশপথ অত্যন্ত সরু। মার্কেট খোলা থাকা অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে পদদলিত হয়ে মৃত্যুর আশঙ্কা থেকে যাবে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সেখানে পানিও দিতে পারবে না।
গাউছিয়া মার্কেটের পাশে নূর ম্যানশনও একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। টিকাটুলির হাটখোলা রোডে টিনশেডের রাজধানী সুপার মার্কেট কয়েক বছর আগেই ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এর পরও সিটি করপোরেশন এই মার্কেটটি ভেঙে ফেলতে পারছে না।
ফায়ার সার্ভিসের তালিকায় রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে প্রায় ৪০০টি। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। নেই কোনো জরুরি বহির্গমনের সিঁড়ি। ২০ তলা ভবনগুলোর বেশ কয়েকটিতে ফায়ার হাইড্রেন্ট (পানি সংরক্ষণ ব্যবস্থা) নেই। অনেক ভবনে সিঁড়িগুলো সরু আকারে নির্মাণ করা হয়েছে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments