স্টাফ রিপোর্টার: আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাইভিউ হোটেলে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমরা যদি ইফতারের একটি টেবিলে এক সাথে মজা করি, ইনজয় করি। তাহলে একসাথে দেশকে এগিয়ে নিতে সমস্যা কি? আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। হিংসা নিয়ে একসাথে এগিয়ে যাওয়া যায় না।তাই আগামী আমরা নির্বাচন নিয়ে একসাথে কাজ করবো।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনকল্যাণ মুখী সংস্কারের সাথে আমরাও একমত। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পুরস্কার রোড ম্যাপ প্রদান করবেন।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করি আমরা এমন জানিয়ে তিনি বলেন, দেশের সকল মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে। তারাও আকাঙ্ক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার, স্বাধীকার আন্দোলনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার সব চেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ছাত্ররা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসময় কুরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন।
১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচার পতন পর এই অন্তর্বর্তী সরকার এসেছে। তারাও এখন সন্তোষজনক নয়। তাই বলছি, যতটুকু সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দেন।
ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments