উজিপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং পিরোজপুর ও বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটি আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
১৮ আগস্ট সকাল সাড়ে ১১ টায় তিনি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান রিপন, উজিরপুর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ পনির খান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম,উপজেলা শ্রমিক দলের ১ নং যুগ্ন আহবায়ক মোঃ খোকন ডাকুয়া, মোঃ আব্দুস ছালাম হাওলাদার, মাহাবুব কাজী ধলু, ইউনিয়ন যুবদল নেতা মহসিন হাওলাদার ,তাওহীদ বীন লাবিদ, মোঃ সবুর হাওলাদার, নয়ন, ইমরান বাবু, ছাত্র দল নেতা রুমী শরিফ সহ অসংখ্য অঙ্গসংগঠনের নেতাকর্মী।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments