সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জলে গেছে যমুনা সার কারখানা লিমিটেডের (জেএফসিএল) ২০০ কোটি টাকা। বিশাল বাজেটে ওভারহোলিং শেষে উৎপাদনে যেতে না যেতেই ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ প্রতিষ্ঠান গত রবিবার(২৭ মার্চ) সকাল থেকে বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকতে পারে মাসাধিককাল। এদিকে শক্তিশালী সিন্ডিকেটের থাবায় বারবার যান্ত্রিক ত্রুটি, শতশত কোটি টাকা লোপাট, আধিপত্যকে কেন্দ্র করে সংঘাত-গ্রুপিংয়ে কারখানার ভবিষ্যত নিয়ে শঙ্কা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জেএফসিএল সূত্র জানায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা গতবছরের শেষদিকে টানা দুইমাস উৎপাদন বন্ধ করে ওভারহোলিং করা হয়। যার পেছনে ব্যয় হয় সরকারের ২০০ কোটি টাকা। ওভারহোলিং শেষে কারখানা পুরোদমে উৎপাদনে গেলেও ফের ইউরিয়া প্লান্টের বয়লারে ত্রুটি দেখা দেয়। পরে যান্ত্রিক ত্রুটি সারাতে রবিবার সকাল ৭টার দিকে কারখানায় সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, কারখানার অসাধু কর্মকর্তা, সিবিএ ও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশে শক্তিশালী সিন্ডিকেট ওভারহোলিংয়ের সিংহভাগ অর্থ ভুয়া বিল-ভাউচারে লোপাট করে। নামেমাত্র কিছু বৈদেশিক যন্ত্রপাতি ক্রয় করে বাকি কারখানার পুরাতন যন্ত্রাংশ ঘষামাজা করে ওভারহোলিং চলে। কয়েকজন বিদেশি প্রকৌশলী আনলেও অধিকাংশই নিজস্ব জনবল দিয়ে কাজ সম্পন্ন হয়। ফলে কাজের কাজ কিছুই হয়নি। উৎপাদন চালুর কিছুদিনের মধ্যেই ফের বন্ধ হয়ে যায় কারখানাটি। এতে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ ও কারখানার ভবিষ্যত নিয়ে শঙ্কা বিরাজ করছে।
এব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন জানান, একটি বয়লার মেরামতের জন্য পূর্বঘোষণা অনুযায়ী উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। মেরামত শেষে উৎপাদনে যেতে ২০-২২ দিন সময় লাগতে পারে। এসময়টুকু যথেষ্ট সার মজুত থাকায় কোনো সঙ্কট দেখা দেবে না বলে তিনি জানান।
তবে ওভারহোলিংয়ে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন, যেসব যন্ত্র বিদেশ থেকে আমদানি করার কথা সেসব ঘষামাজা করে লাগানোর সুযোগ নেই।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments