কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গার্ডার ব্রীজের সংযোগ সড়কের অভাবে চরম দূর্ভোগে রয়েছে স্থানীয় ও পথচারীরা। নির্মাণ কাজের চার বছর পরেও অবহেলায় পড়ে রয়েছে। সামান্য বর্ষা হলেই চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজার থেকে মহল্লা-পাড়াগামী গার্ডার ব্রীজের এমন অবস্থা।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ৪২ দশমিক ৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটির দুই দিকে ১৬৩ মিটার সংযোগ সড়ক রয়েছে। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা। কার্যাদেশ দেয়া হয় ২০১৯-২০২০ অর্থবছর এবং নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৮ আগষ্টের মধ্যে। অথচ অদ্যাবদী সেই বীজের কাজটি অস্পূর্ণ রয়েছে। এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।
মেসার্স শাহীন এন্টারপ্রাইজ ও মোহাম্মদ গিয়াস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি বা¯Íবায়নের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু তারা আংশিক কাজ করে দীর্ঘবছর ধরে লাপাত্তা রয়েছে। কাজ অসম্পূর্ণ থাকায় ব্রীজটি এখন সাধারণ মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। মানুষ যানবাহন নিয়ে ব্রিজে ওঠা-নামার সময় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় ভ্যান গাড়ি চালক শাহাবুদ্দিন জানান, একজন অসুস্থ রোগী নিয়ে কলাপাড়া যাচ্ছি। ব্রীজের রাস্তাটির খুব খারাপ অবস্থা। কয়েকজন ধরে ব্রীজটি পাড় করে দিয়েছে। ব্রীজের রাস্তাটি দ্রুত সংষ্কারের জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
বাজার কমিটি’র সভাপতি ব্যবসায়ী মো.রুবেল হাওলাদার বলেন, ব্রীজের দুই মাথার সংযোগ সড়কের অভাবে তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বর্ষা হলেই চরম পর্যায়ে পৌঁছায়। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তাদের চলাচল করতে হয়।
উপজেলা এলজিআরডি উপ-সহকারী প্রকৌশলী মো.আবুল হোসেন বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। আশাকরছি খুব শিঘ্রই বাকি কাজ সম্পন্ন করা হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments