মো: মহশীন আলী,, রংপুর অফিস: প্রতি বছরের মতো সারা দেশের ন্যায় ২৫ জুন রবিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্দেগ্যে "বৃক্ষরোপণ অভিযান-২০২৩" পালিত হয়েছে। উক্ত বৃক্ষরোপণ অভিযানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রকমের ০৫টি ফলজ, ০৫টি বনজ ও ০৫টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপজেলা টিআই হারুন অর রশিদ এবং উপজেলা মহিলা টিআই সাহেরা খাতুন। এছাড়াও উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীগণ এ সময় উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান পালন অনুষ্ঠানে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ আবুল কাশেম বলেন, প্রতিবছরের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ একযোগে সারাদেশে বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের মধ্য দিয়ে "বৃক্ষরোপণ অভিযান ২০২৩" পালন করছে। এরই ধারাবাহিকতায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে তাদের এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি রাণীশংকৈল উপজেলাতেও পালিত হচ্ছে। তিনি আরো বলেন, প্রকৃতির গাছ প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু ছাড়া বেঁচে থাকা যায় না। সেকারনে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আনসার ও ভিডিপি-র পক্ষ থেকে তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করার আহবান জানান।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments