বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ ২৭ মে শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, সাবেক সভাপতি রকিবুদ্দিন আহমেদ, সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক শেখ সালাহ্উদ্দিন আহম্মেদ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বার্ষিক সাধারণ সভার সফলতা কামনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এই সংগঠন সুনামের সাথে কাজ করে চলছে। শিক্ষার্থীদের নানারকম সহযোগিতা প্রদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও এগিয়ে নিতে ‘মৌলিক গবেষণা ফান্ড’ প্রতিষ্ঠার জন্য উপাচার্য অ্যালামনাইবৃন্দের প্রতি আহŸান জানান।
অনুষ্ঠানে গত এক বছরে দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্ব এবং অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য পরলোক গমণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব পাঠ করা হয়। এছাড়া, বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, ২০২২-২০২৩ সালের প্রতিবেদন ও গত বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং এর উপর আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments