ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় নির্বাচিত অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এরআগে সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এসে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments