স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালন শেষে বাংলাদেশী ৩৭৪ হাজী দেশে ফিরেছেন। মঙ্গলবার ( ১০ জুন ) দুপুর ২টার পর ফ্লাইনাস এয়ারলাইন্সে এই যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার দিনভর সৌদি আরন থেকে বাংলাদেশে আসবে ১২টি ফ্লাইট। আজ প্রথম দিন দেশে য়িরবেন ৪ হাজার ৯০৪ জন হজযাত্রী। হাজীদের আনার জন্য ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।
জানাগেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৯৭ জন পবিত্র হজ পালন করেছেন। এরমধ্যে ১৯ জন মুত্যৃবরণ করেন।
হল্পডেস্ক সূত্র থেকে আরও জানাগেছে, চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে । এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করেছে।
গত ২৮ এপ্রিল দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশী হজযাত্রী নিয়ে প্রথম ফ্রাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। এর মধ্যে দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক হজযাত্রা শুরু হয়। ৩১ মে হজ ফ্লাইট শেষ হয়।
৪ জুন বুধবার থেকে হজ পাল শুরু হয়। ওই দিন মক্বা থেকে মদিরনার উদ্দেশে হাজীদের যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকেই সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলওয়াত ও দোয়ায় মগ্ন থাকেন হাজিরা।
হাজিরা সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করেন। সন্ধ্যায় রওয়ানা যান মুজদালিফায়। সেখানে রাত যাপন করেন। এবং সেখানে থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করেন।
৫ জুন ফজরের নামাজ পড়ে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে রওয়ানা দেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় পুরো ময়দান। হজযাত্রীরা আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে ড্রদত্ত হজের খুতবা শুনেন। সেখানে তারা জোহর ও আসর নামাজ আদায় করেন।
শুক্রবার সৌদিতে পালিত হয় ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কুরবানি এবং মাথা ন্যাড়া করেন হাজিরা।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবছর ১৪ লাখ ৭০ হাজারের বেশী হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, এবছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments