মো: ইকবাল হোসেন, খুলনা অফিস: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো. মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার বৃষ্টি (১১) বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে।
গরীব অসহায় পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার বৃষ্টি, তাঁর পিতা একজন দিনমজুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনার চোখ, নাক, কান ও শরীরের বিভিন্ন অঙ্গ ফেটে অনবরত রক্ত ক্ষরণ হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে মোহনার জীবন প্রদীপ নিভে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে। তাহলে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে।
সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন মোহনার পিতা মনিরুল ইসলাম। সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনিরুল ইসলাম (মনি) মোবাইল বিকাশ নাম্বার: ০১৩০১২৮৫০১০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments