কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেছেন, আমরা সবাই এক সাথে কাজ করলে রূপকল্প ২০৪১ সালের মধ্যেই মাস্টার প্লান অনুযায়ী পায়রা বন্দর একটা পূর্ণাঙ্গ বন্দরে পরিনত হবে। আর আমাদের দেশেকে আমরা সেই ভাবে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে যেতে পারবো। আশা করছি এই পায়ার বন্দর হবে স্মার্ট পোর্ট। আমাদের এখন শ্লোগান হচ্ছে “পায়রা বন্দর হবে আগামীর বাংলাদেশ”। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন জাহাজের মাধ্যমে মালামাল পরিবাহিত হচ্ছে। পায়রা বন্দর একটি অপারেশনাল পোর্ট। ইতোমধ্যে এ বন্দর ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যকার মতবিনিময় সভার শুরুতে পায়রা বন্দরের অপারেশন, বন্দর এলাকায় জেটি, স্থাপনা নির্মাণ ও ব্যবহার বিষয়ক বিধি বিধান এজেন্ট অপারেটর তালিকাভুক্তি, শ্রমিক সরবরাহ বিষয়ক বিধি বিধান, বন্দরের সুযোগ সুবিধা ও বানিজ্যিক কার্যক্রম বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জুমে যুক্ত হয়ে পায়রা বন্দরের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা কাস্টমস কর্মকর্তা সফিউজ্জামান, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোশিয়েশনের স্টেকহোল সৈয়দ মোহাম্মদ আরিফ প্রমুখ।
এ সময় পায়রা বন্দরের সদস্য রাজিব ত্রিপুরা, ক্যাপটেন জাহিদ হোসেন সহ শিপিং এজেন্ট, কাস্টমস কর্মকর্তা, পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তা, জেটি-ঘাটের প্রতিনিধি ও গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments