আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলন ম্যাক্রোঁ। সোমবার ২৫ এপ্রিল দ্বিতীয় ও শেষ ধাপের ভোট গণনার পর ম্যাক্রোঁ প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ।বিবিসি খবর।
জানাগেছে ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৮ শতাংশ ভোট পেয়ে নিজের দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করেছেন। তিনিই জনপ্রিয়তাই এগিয়ে ছিলেন।অন্যদিকে মেরি লা পেন প্রায় ৪২ শতাংশ ভোট পেয়েছেন।
লা পেন এই ৪২ শতাংশ ভোট পাওয়াকেই ঐতিহাসিক বলে দাবি করেছেন। ফলাফল জানার পর সমর্থকদের সামনে দেয়া ভাষণে তিনি ম্যাক্রোঁর শক্তিশালী বিরোধী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফলাফল ঘোষণার পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্য আইফেল টাওয়ারের সামনে ম্যাক্রোঁর সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেছে।
এর আগে গত ১১ এপ্রিল প্রথম ধাপের ভোটাভুটি শেষে ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা যায়, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। আর মেরি লা পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন জ্য-লুক মেলেনচন।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments