বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অমর একুশে হল ইউনিট বাঁধনের সভাপতি আব্দুল আহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিশেষ অতিথি এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
অমর একুশে হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো: মহসিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এস.এম. তানজিম উদ্দিন রুমি ধন্যবাদ জ্ঞাপন করেন। অমর একুশে হল ইউনিট বাঁধনের সাধারণ সম্পাদক মো: আশফারুল আলম দিপ্ত অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী রক্তদানের মতো মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
উল্লেখ্য, সর্বোচ্চ রক্তদানের জন্য অমর একুশে হলের ২৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, মো: দানিয়েল হোসেন বাপ্পি, শামস শরীফ অপূর্ব, মো: আসাদুল হক, মো: আবদুল্লাহ আল জাহিন, মো: ফাহিম শাহরিয়ার, সৈকত আহম্মেদ, মো: মনোয়ার হোসেন, মো: রবিউল হক, মো: মনির হোসেন, মো: সজল হোসেন, মো: বাধন ইসলাম, মো. রাজিমুল ইসলাম, নুর মোহাম্মাদ সবুজ, মন্ডল মোহাম্মাদ সুলতান, আবদুল্লাহ আল মামুন, তাহমিদ আহমদ ত্বরন, আব্দুর রব, মো: ইয়াসিন আরাফাত, মো: আবদুল্লাহ শাদীদ চৌধুরী, মো: রবিউল ইসলাম, হাসিবুল হাসান, মুসা মন্ডল, মাহবুবুল হাছান, মো: তালহা জুবাইর এবং মো: আবু হাসান জাহিদ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments