রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্টিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক আব্দুল সালাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: আলী ফরিদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মো: মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল কবির, সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা,দাতা সদস্য খাইরুল বশর ঠাকুর খান, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ সভাপতি মো: জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না, আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানদের প্রতি সর্তক থাকুন, যাতে ছেলে মেয়েরা পড়া লেখা করে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরত্ব দিয়েছেন, আপনার ইচ্ছা শক্তি, সন্তানের ভবিষ্যত, এছাড়া তিনি আরও বলেন, আমাদের সরকার শিক্ষা বৃদ্ধি করণের জন্য উপবৃত্তি, বিনামুল্য বই বিতরণ, সহ বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজ নির্মাণ করছেন, আসুন সবাই সচেতন হই, শিক্ষার মানবৃদ্ধি করি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
আঃ রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়া জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরত ...
সব মন্তব্য
No Comments