সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: রাজশাহীর তানোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার সকালে তানোর-মুন্ডুমালা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের প্রাণপুর পাঠাকাটা গ্রামের মৃত হাজি মনির উদ্দীনের ছেলে। আহত হন তিনজন। তারা হলো তানোর পৌর সদরের কুঠিপাড়া গ্রামের লিয়াকতের ছেলে সাব্বির (১৬) ও মেয়ে লিজা (১৮) এবং একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে তফিকুল আলম (১৫)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার (২৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের যোগিশো মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবুল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি উপজেলার গুবিরপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। ওই ঘটনায় অপর মোটরসাইকেলে আরোহী তানোর সদরের তানোরপাড়ার এলাকার মৃত ইসরাইলের ছেলে রাফিকুল (৪৬) ও পথচারী যোগিশো গ্রামের লোকমানের ছেলে রাজিব (৩০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments