রাজশাহী অফিস: পাবনার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে চার লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বাংলা বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার সকাল ১১ টার দিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ পাবনার রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় একটি পিকআপ ভ্যাট জব্দ করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পাবনা জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। জেলার সুজানগর উপজেলার চরদুলাই থেকে একটি পিকআপ ভ্যানে নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী অবৈধ বাংলা বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির জন্য যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম জেলার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে পরিবহনে অভিযান ও তল্লাশি চালায়। এসময় একটি পিকআপ ভ্যান থেকে চার লক্ষ (৪,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বাংলা বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত বিড়ি ও পিকআপ ভ্যান কাষ্টমস অফিসে আনা হয়েছে।
রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলাম জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ বাংলা বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বাংলা বিড়ির মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments