ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP) এর আওতায় ‘‘ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম’’ বিষয়ক ৪০ জন পিজি ও নন পিজি খামারীদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মন্ডল। ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. কৃষ্ণ মোহন হালদার ও জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা: মো. সেলিম হোসেন শেখ। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার। বাংলাদেশের শ্রেষ্ঠ খামারীর মর্যাদা অর্জন করেছেন ফরিদপুর উপজেলার অ্যাকোয়াফিল এগ্রো কমপ্লেক্স এর স্বত্বাধিকার কমিশনার মো. সাইফুল ইসলাম। এই খামারকে মাঠ প্রদর্শনী হিসেবে বেছে নেয়া হয়েছে। উল্লেখ্য যে, ফরিদপুরে ১৮ হাজার গরুর খামার রয়েছে। এ খামারগুলোতে উন্নত জাতের ৬৭ হাজার গাভী পালন করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার দুধ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়ে থাকে। উপজেলার ৬৭ হাজার গাভীর জন্য মাত্র ৩ জন কর্মকর্তা, কর্মচারী দায়িত্ব পালন করছেন। ভেটেরিনারি সার্জন সহ ৮টি পদ শূণ্য রয়েছে। যার কারণে খামারীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ১৮ হাজার খামারি এপদগুলো পূরণের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন। জানা যায়, কোন কোন উপজেলায় খামার ও গাভীর সংখ্যা কম থাকলেও সেসব উপজেলায় ভেটেরিনারি সার্জন কর্মরত আছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments