নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো ‘উদ্ভাবন প্রদর্শনী ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত।
বুধবার (০৮ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ইনোভেশন টিম এই উদ্ভাবনী প্রদর্শনীর আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করে প্রদর্শনীসমূহ পরিদর্শন করেন।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিভিন্ন দল ২৩টি উদ্ভাবনী প্রকল্পের পরিকল্পনা প্রদর্শন করে। এর মধ্যে শিক্ষার্থীদের ৯টি, শিক্ষকদের ৯টি ও কর্মকর্তাদের ৫টি প্রকল্প ছিলো। প্রতিযোগীতায় পারিতোষিক বিল ম্যানেজমেন্ট সফটওয়ার ডেভেলপমেন্ট এ সম্মিলিতভাবে সেরা হন নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ইফতেখার আলম ইফাত ও তার দল। এরপর শিক্ষক ক্যাটাগরিতে ডিএনএ বারকোডিং ফর এনিমেল, প্লান্ট এন্ড মাইক্রোভস উদ্ভাবনে প্রথম হয় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মফিজুল ইসলাম ও তার দল। কর্মকর্তাদের মাঝে অটোমেটেড আইডি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ইনোভেশনে সাইবার সেন্টারের প্রোগ্রামার রনক ভৌমিক ও তার দল প্রথম হয়। প্রতিযোগীতায় শিক্ষার্থীদের মাঝে স্মার্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনে প্রথম হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আকাশ চন্দ্র দেবনাথ ও তার দল।
প্রদর্শনী শেষে বিজয়ী দলসমূহের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলাম। এক সংক্ষিপ্ত বক্তৃতায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার এই যুগে তথ্য প্রযুক্তিতে নতুন ইনোভেশন অগ্রাধিকার পাচ্ছে। প্রযুক্তি থেকে শুরু করে মানুষের চিন্তা-ভাবনা, শিক্ষা-গবেষণার ধরণ প্রতিনিয়ত আরো আধুনিক ও উন্নততর হচ্ছে। আজকের নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানটি আমাদের সেই ভাবনার ক্ষেত্রকে আরও প্রসারিত করলো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিনির্মাণের জন্য কাজ করছেন। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার, ইনোভেশন টিম এর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আবু জুবায়েরসহ এপিএ ও ইনোভেশন টিম এর অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইনোভেশন টিম এর আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments