মো: ইকবাল হোসেন: পাইকগাছার সবচেয়ে অবহেলিত ও দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন জনপদ হিসেবে পরিচিত ওড়াবুনিয়ায় শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর, ওড়াবুনিয়া ও চর গজালিয়া এলাকায় গণসংযোগের পাশাপাশি তিনি রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের হাতে ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেন।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এই জনপদ শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত। গত ১৭ বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষ অবহেলা আর অনাদরে জীবনযাপন করছে। দাঁড়িপাল্লা বিজয়ী হলে ইনশাআল্লাহ এই বিচ্ছিন্ন জনপদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
গণসংযোগ চলাকালে বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে স্বত:স্ফূর্তভাবে স্বাগত জানান এবং দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব সমস্যা শোনেন এবং ভবিষ্যতে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। ওড়াবুনিয়ার মানুষের মুখে দীর্ঘদিনের কষ্টের কথা শুনে মাওলানা আবুল কালাম আজাদ তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments