আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়াতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দিনব্যাপী আলোচনা শেষে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় উভয় পক্ষ। এর আগে ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ রবিবার, ১৭ মে শেষ হওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, “১৬ এপ্রিলের যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হবে যাতে আরও অগ্রগতি সম্ভব হয়”। তিনি এই আলোচনাকে “অত্যন্ত ফলপ্রসূ” বলে উল্লেখ করেন।
ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২ ও ৩ জুন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে স্থায়ী রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে আবারও আলোচনা হবে। এছাড়া ২৯ মে পেন্টাগনে দুই দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মতো ‘নিরাপত্তা ট্র্যাক’ আলোচনা শুরু হবে। লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং সামরিক আলোচনা শুরুর মাধ্যমে দেশের নাগরিকদের জন্য “জরুরি স্বস্তি” মিলবে এবং লক্ষ্য হলো “স্থায়ী স্থিতিশীলতা”।
ইসরায়েলের ওয়াশিংটন দূতাবাসের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার আলোচনার পর বলেন, আলোচনা ছিল “স্পষ্ট ও গঠনমূলক” এবং নিরাপত্তা ও রাজনৈতিক—এই দুই ট্র্যাকে এগোবে। তিনি আরও বলেন, “উত্থান-পতন থাকবে, কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। আলোচনার পুরোটা জুড়ে আমাদের নাগরিক ও সেনাদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে”। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বৈরুতে এক এনজিও অনুষ্ঠানে হিজবুল্লাহকে ইঙ্গিত করে বলেন, তার দেশ “বিদেশি প্রকল্প বা স্বার্থের জন্য এই সব বেপরোয়া অভিযান যথেষ্ট দেখেছে”। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধের ফলে ইসরায়েল লেবাননের ৬৮টি শহর ও গ্রাম দখল করেছে।
চলতি বছরের ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান বিস্তৃত করে। এরপর ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথম ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যা পরে তিন সপ্তাহ এবং সর্বশেষ ৪৫ দিন বাড়ানো হলো। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে যুদ্ধের সমান্তরালে চলা এই সংঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলেই সংঘর্ষ মূলত সীমাবদ্ধ রয়েছে।
যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার দিনও ইসরায়েল দক্ষিণ লেবাননের টায়ার শহরে বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতালের কর্মী, নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি আলোচনার অংশ না হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযান চুক্তির আওতায় পড়ে না। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইমরান রিজা সতর্ক করে বলেছেন, অব্যাহত হামলা “বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর অগ্রহণযোগ্য চাপ” সৃষ্টি করছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments