মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্মাষ্টমী ও আবির্ভাব দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মেহেন্দিগঞ্জ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে। মঙ্গল শোভাযাত্রাটি শ্রী শ্রী কালাচাঁদ মন্দির থেকে শুরু হয় সোনামুখী শ্রী শ্রী দূর্গা কালী ও শীতলা মন্দির, চরহোগলা শ্রী শ্রী লোকনাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির,ও শ্রী শ্রী মদনমোহন মন্দির সহ পাতারহাট বান্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী কালাচান মন্দিরে এসে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ন-আহবায়ক সুভাষ দাস,মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অমিত সুর আপন,শ্রী শ্রী কালাচাঁদ মন্দিরের সভাপতি বাদল কৃষ্ণ পাল, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি দিলীপ কুমার কর্মকার, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জয় কুমার দেবনাথ সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তবৃন্দ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments