কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ১৩০ পরিবার ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে স্বপ্নের ঠিকানা আবাসনের বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট স্কুল এর সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা। ঘন্টাব্যাপী কর্মসূচিতে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের নারী পুরুষ অংশগ্রহন করেন। এময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা ও বাইজিদ মৃধা, মোসা.ময়না বেগম, মোসা.শেফালি বেগম সহ আরও অনেকে।
বক্তারা বলেন স্বপ্নের ঠিকানায় তাদের যে ঘর দেয়া হয়েছে তা জরাজীর্ন হয়ে পড়েছে। নেই বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন ব্যাবস্থা। ফলে বসবাস করা দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমান বাজারে কর্মসংস্থান না থাকায় তারা অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই ১৩০ পরিবারের নুন্যতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি পার্মেনাল চাকুরী, তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রিয়ের শতকরা ০.০৩ পয়সা প্রদান সহ ৭ দফা দাবির কথা জানান। ৭২ ঘন্টার মধ্যে দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments