ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আবেদন জমাদানের তারিখ থেকেই পদত্যাগ কার্যকর হবে। তিনি লেখেন, গত ২০ মাস ধরে এই দায়িত্ব পালন করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে এবং নিবেদিতপ্রাণ সহকর্মীদের সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ব্যক্তিগত কারণে প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছেন জানিয়ে তিনি বলেন, তবে আমি আমার একাডেমিক দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করব। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সব সহকারী প্রক্টর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, অ্যালামনাই, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। এ বিষয়ে তিনি জানান, নিজেকে ও পরিবারকে সময় দিতে এবং একাডেমিক কাজে আরও মনোযোগ দিতে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি পদত্যাগ করতে চাচ্ছিলাম। তবে হঠাৎ চলে গেলে বিশ্ববিদ্যালয় সংকটে পড়ত, তাই কিছুদিন সময় নিয়েছি। এটি রুটিন দায়িত্ব হলেও এ দায়িত্বের কারণে একাডেমিক কাজ ও পরিবারকে সময় দিতে পারছিলাম না। আমার মনে হয়েছে, বিশ্রাম প্রয়োজন। অধ্যাপক সাইফুদ্দীন আরও বলেন, যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ে একটি গভীর সংকট চলছিল। এখন সে অবস্থার উন্নতি হয়েছে। এখন চলে গেলেও বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব পড়বে না। অনেকদিন ধরেই উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। শেষ পর্যন্ত সমঝোতা হয়েছে এবং তিনি আমাকে ছাড়তে রাজি হয়েছেন।
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
সব মন্তব্য
No Comments