ডেস্ক রিপোর্ট: সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করেছে ওই দেশের প্রশাসন। ২০২৪ সালের ১৭ অগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে।
ওই দেশের প্রশাসন সূত্রে জানা যায়, জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। ইতোমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে।
ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলোর একটি। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। এছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেয়ার কারণে বসে যাচ্ছে শহরটি। আশঙ্কা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।
ইতোমধ্যেই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কেবল সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে।
ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা যায়, নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’। তবে পরিবেশবিদদের আশঙ্কা, বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে অনেক গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments