স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ-৩ আসনের জে কে গউছ, খুলনা-৩ আসনের রাকিবুল ইসলাম বকুর, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু , দিনাজপুর-৪ আসনের আকতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশ্রাফ উদ্দিন নিয়াজ।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তারা আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন।
সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, দলীয় অবস্থান সমন্বয় এবং আইন প্রণয়ন কার্যক্রমে সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে চিফ হুইপ ও হুইপদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments